মুন্সিবাজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে লন্ডনে হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়

মুন্সিবাজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে লন্ডনে হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, যুক্তরাজ্য

১৬/০৯/২০২৬ ২৩:১৬:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের প্রবাসীদের সংগঠন ‘মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকে’র উদ্যোগে লন্ডন সফররত হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা কমিটির সদস্য সচিব মোঃ খছরু চৌধুরীর সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ২টায় পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে প্রকৃতি ও পরিবেশবিষয়ক এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ খয়রুজ্জামান।

অনুষ্ঠানে বাংলাদেশের হাওর, নদী, টিলা ও সামগ্রিক পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে সৃষ্টির প্রতি মানবপ্রেমের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক খায়রুল আনাম খান। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব মোঃ খছরু চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ময়নুল ইসলাম, সহ-সভাপতি ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা তারাউল ইসলাম, সহ-সভাপতি ওয়ারিছ আলী, সাংগঠনিক সম্পাদক শাহ চেরাগ আলী, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাজ্জাদ আলী এবং ডাঃ আব্দুল আজিজ।

এছাড়াও বক্তব্য রাখেন—রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির পোর্টসমাউথ প্রতিনিধি জাকির হোসেইন, ইউনিটি অব মৌলভীবাজারের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল মালিক, কাউয়াদিঘি হাওর সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান চৌধুরী কয়ছর, কমিউনিটি ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন আহাদ, আকুয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোঃ ইসহাক, সংগঠনের সহ-সভাপতি ফয়জুল হক, কোষাধ্যক্ষ শাহ মহসিন আলী মিন্টু, সহ-সাধারণ সম্পাদক মোঃ খয়রুজ্জামান, মাওলানা সাইয়েদ জামাল আহমদ, রায়হান আহমদ রেহান ও মোঃ মাহমুদ আলী প্রমুখ।

বক্তারা বিগত বছরগুলোতে প্রবাসে ও বাংলাদেশে মুন্সিবাজার অ্যাসোসিয়েশনের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সভাপতি মোঃ খায়রুল ইসলামের মা এবং সহ-সভাপতি জগলু মিয়া ও জুনেদ আহমদের চাচা কনা মিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হলবর্ন মসজিদের ইমাম হাফেজ আমিনুল ইসলাম।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad