​কোম্পানীগঞ্জে ৪৩ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Led Bottom Ad

​কোম্পানীগঞ্জে ৪৩ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২৪/০১/২০২৬ ১৯:১৮:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪৩ বোতল ভারতীয় মদসহ রাজু আহমেদ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) কোম্পানীগঞ্জ থানাধীন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বুড়দেও এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খানের দিক-নির্দেশনায় এসআই মো. আমিরুল ইসলাম এবং পিএসআই রায়হান উদ্দিন নোমান সঙ্গীয় ফোর্সসহ এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানে বুড়দেও এলাকা থেকে ৪৩ বোতল ভারতীয় ‘AC BLACK’ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৪,৬০০ টাকা।

​গ্রেপ্তার হওয়া রাজু আহমেদ নওগাঁ জেলার পত্নীতলা থানার চন্ডিপুর গ্রামের আহসান মন্ডলের ছেলে। বর্তমানে তিনি কোম্পানীগঞ্জের শিলের ভাঙ্গা এলাকায় বসবাস করছিলেন।

​কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই মামলায় পলাতক অপর এক আসামিকেও শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার রাজু আহমেদকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​মাদক নির্মূলে কোম্পানীগঞ্জ থানা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad