সিলেট মহানগর এলপিজি রিটেইলার্স এসোসিয়েশন’র কমিটি গঠন
Led Bottom Ad

সভাপতি সারওয়ার , সম্পাদক রজত রায়

সিলেট মহানগর এলপিজি রিটেইলার্স এসোসিয়েশন’র কমিটি গঠন

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০১/২০২৬ ১৯:১২:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীর সকল এলপিজি রিটেইলরদের দুইবছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাত ৮ টায় এলপিজি খুচরা বিক্রেতা ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  নগরীর শিবগঞ্জস্থ পালকি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই সভায় মহানগরের সকল এলপিজি ব্যবসায়ী উপস্থিত থেকে সর্বসম্মতিক্রমে উপশহর ট্রেডিং এর স্বত্বাধিকারী সারওয়ার উদ্দিন কে সভাপতি এবং রুদ্র চুলা ঘর এর স্বত্বাধিকারী রজত রায় কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত সকল এলপিজি ব্যবসায়ী সদস্যগণ তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন। বক্তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহ ব্যবসায়ী বিভিন্ন সুবিধা-অসুবিধা ও নানান প্রতিবন্ধকতা তুলে ধরেন। এসব সমাধানে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করে সিলেট মহানগর এলপিজি রিটেইলার্স এসোসিয়েশন গঠনের চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে সকলের স্বতঃস্ফূর্ত সম্মতিতে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির রূপরেখা দেওয়া হলে উপস্থিত সদস্যগণ তাতে সম্মতি দেন।

সিলেট মহানগর এলপিজি রিটেইলর এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি (১) কামাল আহমদ, সহ সভাপতি(২) মো. রেজওয়ান, সহ সভাপতি (৩) নাজিম ইসলাম, সহ সভাপতি (৪) হোসেন আহমদ, সহ সভাপতি (৫) মিনার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক (১) তানভীর আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক (২) আব্দুল কাদির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ সুমন, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম... কোষাধ্যক্ষ রাহেল আহমদ চৌধুরী সহ কোষাধ্যক্ষ সাকির আদনান সবুজ, প্রচার প্রকাশনা সম্পাদক সুমন আহমদ, সহ প্রচার প্রকাশনা সম্পাদক সুলতান আহমদ, দপ্তর সম্পাদক মো. এমরানুল হক চৌধুরী। কার্যনির্বাহী সদস্য (১) তৌহিদ আহমেদ (২) সুহেল আহমেদ, (৩) আল মামুন মুন্না (৪) মাহবুব সরকার (৫) কামাল হোসাইন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad