​বিশ্বনাথে সিএনজি চুরি করে পালানোর সময় ২ চোর আটক
Led Bottom Ad

​বিশ্বনাথে সিএনজি চুরি করে পালানোর সময় ২ চোর আটক

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৪/০১/২০২৬ ১১:৪৬:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সিলেটের বিশ্বনাথ উপজেলায় জুমার নামাজের সময় সিএনজিচালিত অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার পথে দুই সন্দেহভাজন চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। প্রায় ৫ মাইল ধাওয়া করে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার পাহাড়পুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামপাশা ইউনিয়নের কোনাপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য অটোরিকশাটি রেখে ভেতরে যান চালক। অটোরিকশাটির মালিক খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের হানিফ আলী। চালক নামাজে থাকার সুযোগে কৌশলে গাড়িটি নিয়ে চম্পট দেয় দুই ব্যক্তি।

​অটোরিকশা চুরির বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে রাজাগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ডের চালক ও স্থানীয় জনতা একত্রিত হয়ে চোরদের ধাওয়া শুরু করেন। প্রায় ৫ মাইল ধাওয়া শেষে বিশ্বনাথ উপজেলার পাহাড়পুর গ্রাম এলাকায় সিএনজিসহ ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

​আটককৃতরা হলেন: ১. স্বপন মিয়া (৩৫), পিতা- অজ্ঞাত, গ্রাম: কালিজুরি, জেলা: সুনামগঞ্জ। ২. শাহীন আহমদ (৩২), পিতা- আতর আলী, এলাকা: মেন্দিবাগ, থানা: শাহপরান (সিলেট)।

​আটক ব্যক্তিদের উদ্ধারকৃত সিএনজিসহ বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে। বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad