বিশ্বনাথে যৌথ অভিযানে অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার, আটক ১
Led Bottom Ad

বিশ্বনাথে যৌথ অভিযানে অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৩/০১/২০২৬ ১৬:৫৮:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়।


গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের সালামপুর গ্রামে শফিকুর রহমান নামের এক ব্যক্তির বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে একটি দেশীয় একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, কয়েক বোতল বিদেশি মদ ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সালামপুর গ্রামের মৃত আব্দুর রাজাকের ছেলে শফিকুর রহমান (৩২)–কে আটক করা হয়েছে। পরে তাঁকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়।


আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, গোপন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্বনাথ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পুলিশের সহায়তায় এ যৌথ অভিযান পরিচালিত হয়। আটক শফিকুর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাস সংশ্লিষ্ট দুটি মামলা আগে থেকেই চলমান রয়েছে।


বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান অভিযানের বিষয়টি ‘প্রথম সিলেট’ কে নিশ্চিত করে বলেন, উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad