জৈন্তাপুরে বিজিবির ওপর হামলা: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা
Led Bottom Ad

জৈন্তাপুরে বিজিবির ওপর হামলা: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২২/০১/২০২৬ ১৯:৫৫:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে গরু পাচারকারীদের হাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর রাজাবাড়ী বিওপির হাবিলদার কামাল হোসেন বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন (মামলা নং-১৮)।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ৭টার দিকে জৈন্তাপুর সীমান্তের ১২৮৮ নম্বর পিলার সংলগ্ন টিপরাখলা (ঘুড়িমারা) এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এসময় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া ভারতীয় ৬টি গরু আটক করে রাজাবাড়ী বিওপিতে নিয়ে যাওয়ার পথে সংঘবদ্ধ একটি চোরাকারবারি চক্র বিজিবির ওপর হামলা চালায়। হামলাকারীরা রাস্তা অবরোধ করে বিজিবি সদস্যদের ওপর চড়াও হয় এবং সরকারি কাজে বাধা দেয়। হামলায় বিজিবির টহল দলের সদস্য ল্যান্স নায়েক মো. ওমর ফারুক আহত হন।


মামলায় অভিযুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- মো. আলমাছ (৩২), মো. রায়হান (৩০), ডালিম মিয়া (৩৫), মো. সুজন (৩০), মো. কয়েজ (৩০), মো. সাইদুল (৩২), মো. আব্দুল (৩১), আবু হানিফ (৪০), মো. আলা উদ্দিন (৩২), মো. সালমান আহমদ বাবু (২৪), মো. ফসসাল (২৯), মো. সাগর (২৬), মো. রহিম (২৮), মো. মিনহাজ (২৮), মো. আতিক (২৫) ও মো. ছালাম (২৯) সহ আরও ১৫ জন। আসামিরা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মামলার বিষয়টি ‌‘প্রথম সিলেট’ কে নিশ্চিত করে বলেন, “বিজিবির ওপর হামলার ঘটনায় অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad