জৈন্তাপুরে রাতের আঁধারে কৃষকের তরমুজ ক্ষেত কেটে ধ্বংস
Led Bottom Ad

জৈন্তাপুরে রাতের আঁধারে কৃষকের তরমুজ ক্ষেত কেটে ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২২/০১/২০২৬ ১৫:১৩:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে অজ্ঞাতদূর্বৃত্তদের শত্রুতার শিকার হয়েছেন কৃষক মো. আহমদ আলী (৫৩)। তার ৫ বিঘা তরমুজ ক্ষেতের প্রায় ৯০০–১,০০০ ফুলধরা গাছ রাতের আঁধারে কেটে ফেলা হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।


মো. আহমদ আলী জানান, “আমি পাঁচ বছর ধরে তরমুজ চাষ করি। এই বছর প্রথমবার ধার-দেনা করে নতুন বেদু হাওরের ক্ষেত করেছিলাম। রাতের অন্ধকারে আমার স্বপ্নের ক্ষেত কেটে ধ্বংস করা হলো। এত দিনের পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমি চাই, দোষীদের দ্রুত শাস্তি হোক।”


জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, “ক্ষেতটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত। এটি একজন কৃষকের জন্য মারাত্মক ক্ষতি। ফুলের সময় শুরু হওয়াতে বাজারজাত করার স্বপ্নও শেষ হয়ে গেছে।”


জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ‘প্রথম সিলেট’ কে জানিয়েছেন, “ক্ষতিগ্রস্ত কৃষকের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।”


স্থানীয়রা ঘটনার দ্রুত রহস্য উদঘাটন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুরো দরবস্ত ইউনিয়ন ও জৈন্তাপুরবাসী এই নেক্কারজনক ঘটনার প্রতিবাদ করছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad