ধানের শীষ বিজয় হলে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু করবে: তারেক রহমান
Led Bottom Ad

ধানের শীষ বিজয় হলে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু করবে: তারেক রহমান

প্রথম সিলেট প্রতিবেদন

২২/০১/২০২৬ ১৩:৪৩:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় হলে দেশে স্বৈরাচারমুক্ত গণতন্ত্রের যাত্রা শুরু হবে। তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় এ কথা বলেন।


তারেক রহমান অভিযোগ করেন, বিগত ১৬ বছরে সরকারের শাসনে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি সিলেটে এসে হজরত শাহজালাল ও হজরত শাহপরানের মাজার জিয়ারত করেন এবং শ্বশুরবাড়িতে স্থানীয়দের দোয়া কামনা করেন।


তিনি বলেন, ধানের শীষ বিজয় হলে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। এছাড়া, প্রবাসে থাকা সিলেটের যুবকদের দক্ষ করে বিদেশে পাঠানোর জন্য প্রতিটি জেলায় উন্নত ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।


তারেক রহমান আরও সতর্ক করেন, দেশের ভেতরে একটি মহল ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে এবং সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।


সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ কাজে আমরা আপনাদের সহযোগীতা চাই।


তিনি বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে একটি বিশেষ দলের ব্যাপারে। যারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন। যারা স্বাধীনতার বিরোধী ছিল। তারা আমাদের নামে কুৎসা রটাচ্ছে। এমনকি আমাদের নেতা তারেক রহমান সম্পর্কেও কুৎসা রটাচ্ছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad