স্ত্রী’কে নিয়ে আলিয়ার সভা মঞ্চে তারেক রহমান
সিলেটের সন্তান স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে সভামঞ্চে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে উঠে সমাবেশ স্থল। মঞ্চ থেকে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান তারকে রহমান। তবে তারেক রহমান মঞ্চে উঠার আগেই লোকে লোকারণ্য হয়ে উঠে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ। মাঠ ছেড়ে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সড়কে অবস্থান করতে দেখা যায়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকেই বরাবরে মতো এবারও বিএনপি আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছে। মঞ্চে থাকা সব আসন একই ধরনের, আলাদা করে ভিআইপি বা বিশেষ কোনো চেয়ার রাখা হয়নি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেও কোনো বিশেষ বা ভিআইপি আসনে বসছেন না। তাঁর জন্যও অন্যান্যদের মতোই সাধারণ চেয়ার রাখা হয়েছে।
এর আগে প্রথম নির্বাচনি জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেন দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যদিও বুধবার রাত থেকে সমাবেশ স্থলের একপাশে সামিয়ানা টাঙিয়ে ত্রিপলে শুয়ে বসে অনেকে রাত কাটিয়েছেন। এছাড়া আজ সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
তাহির আহমদ
মন্তব্য করুন: