আলিয়ার মাঠে বিএনপির সমাবেশ শুরু
Led Bottom Ad

আলিয়ার মাঠে বিএনপির সমাবেশ শুরু

প্রথম সিলেট প্রতিবেদন

২২/০১/২০২৬ ১১:৪৫:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী প্রচারণার সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ মাঠে জড়ো হতে থাকেন। সমাবেশস্থলে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।


আজ ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা ধানের শীষ প্রতীকের পক্ষে বক্তব্য রাখছেন।


সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন নেতানেত্রীর নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীদের মাঠে প্রবেশ করতে দেখা যায়। এ উপলক্ষে আলিয়া মাদরাসা মাঠে দলের নেতা–কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতি বাড়তে থাকে।


দূর–দূরান্তের বিভিন্ন এলাকা থেকে আসা নেতা–কর্মীরা বুধবার রাত থেকেই মাঠে অবস্থান নেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেট বিএনপির নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। মিছিল ও ব্যান্ড পার্টির শব্দে নগরের বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে। দলে দলে মানুষ আলিয়া মাদরাসা মাঠের দিকে এগিয়ে আসেন। তাদের মুখে ছিল বিএনপি ও ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান।


সময় যত গড়াচ্ছে, মাঠ ও আশপাশের সড়কগুলোতে মানুষের উপস্থিতি ততই বাড়ছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad