রাতেই সিলেটে মাজার জিয়ারত করবেন তারেক রহমান
Led Bottom Ad

রাতেই সিলেটে মাজার জিয়ারত করবেন তারেক রহমান

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০১/২০২৬ ১৯:২৪:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ ২২ বছর পর সিলেট আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছানোর পর তিনি প্রথমে হজরত শাহজালাল (রহ.) এবং পরে হজরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর তিনি দক্ষিণ সুরমার সিলামে অবস্থিত শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেবেন।


দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সফরকে ঘিরে সিলেট জেলা ও মহানগর বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দুই মাজার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, “তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। নেতাকর্মীদের উপস্থিতি ও জনসমাগম বিবেচনায় সার্বিক ব্যবস্থাপনায় সমন্বয় করা হয়েছে।”


সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে সশরীরে কাছে পাওয়াকে ঘিরে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad