সিলেটের ছয় আসনে ৩৩ প্রার্থী বুঝে নিলেন নির্বাচনী প্রতীক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনের ৩৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বুধবার (২১ জানুয়ারি) নিজ নিজ প্রতীক বুঝে নিয়েছেন।
দুপুর ১২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেন। অনুষ্ঠানে প্রার্থীরা এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রত্যাশিত প্রতীক সংগ্রহ করেন।
সিলেটের ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ও তাদের প্রতীক হলো—
সিলেট-১ (৮ প্রার্থী)
বিএনপি: খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ),জামায়াত: মাওলানা হাবিবুর রহমান (দাড়িপাল্লা),বাংলাদেশ কমিউনিস্ট পার্টি: মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে),বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ): প্রনব জ্যোতি পাল (মই),ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ: শামীম মিয়া (আপেল),গণ অধিকার পরিষদ: আকমল হোসেন (ট্রাক),ইসলামী আন্দোলন বাংলাদেশ: মাহমুদুল হাসান (হাতপাখা),বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী): সঞ্জয় কান্তি দাস (কাঁচি)
সিলেট-২ (৫ প্রার্থী)
বিএনপি: তাহসিনা রুশদী লুনা (ধানের শীষ),খেলাফত মজলিস: মোহাম্মদ মুনতাসির আলী (দেওয়াল ঘড়ি),গণফোরাম: মুজিবুল হক (উদীয়মান সূর্য),ইসলামী আন্দোলন বাংলাদেশ: আমির উদ্দিন (হাতপাখা),জাতীয় পার্টি: মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল)
সিলেট-৩ (৬ প্রার্থী)
বিএনপি: আব্দুল মালিক (ধানের শীষ),খেলাফত মজলিস: মুসলেহ উদ্দিন রাজু (রিকশা),ইসলামী আন্দোলন বাংলাদেশ: আনওয়ারুল হক (হাতপাখা),জাতীয় পার্টি: আতিকুর রহমান (লাঙ্গল),স্বতন্ত্র: মোস্তাকিম রাজা (ফুটবল),স্বতন্ত্র: মাইনুল বাকর (কম্পিউটার)
সিলেট-৪ (৫ প্রার্থী)
বিএনপি: আরিফুল হক চৌধুরী (ধানের শীষ),জামায়াত: জয়নাল আবেদীন (দাড়িপাল্লা),জাতীয় পার্টি: মুজিবুর রহমান (লাঙ্গল),ইসলামী আন্দোলন বাংলাদেশ: মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা),গণ অধিকার পরিষদ: জহিরুল ইসলাম (ট্রাক)
সিলেট-৫ (৪ প্রার্থী)
বিএনপি-জোটের জমিয়ত উলামায়ে ইসলাম: উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ),খেলাফত মজলিস: মোহাম্মদ আবুল হাসান (দেওয়াল ঘড়ি),বিএনপি বহিষ্কৃত: মামুনুর রশীদ (ফুটবল),বাংলাদেশ মুসলিম লীগ: বিলাল হোসেন (হারিকেন)
সিলেট-৬ (৫ প্রার্থী)
বিএনপি: অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ),জামায়াত: সেলিম উদ্দিন (দাড়িপাল্লা),গণ অধিকার পরিষদ: জাহিদুর রহমান (ট্রাক),জাতীয় পার্টি: মোহাম্মদ আব্দুন নূর (লাঙ্গল),স্বতন্ত্র: মো. ফখরুল ইসলাম (হেলিকপ্টার)
প্রার্থীদের মধ্যে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৩৩ জন নিশ্চিত হয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার। জেলা প্রশাসক অফিস সূত্র জানায়, প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: