বিলবোর্ড লাগাতে গিয়ে সিলেট এয়ারপোর্ট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ শ্রমিক
Led Bottom Ad

বিলবোর্ড লাগাতে গিয়ে সিলেট এয়ারপোর্ট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ শ্রমিক

প্রথম সিলেট প্রতিবেদন

২০/০১/২০২৬ ১৪:৫৭:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিমানবন্দর রোডের মালনীছড়া এলাকায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসাইন আহমদ (৩২) নামে এক শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।


সোমবার দিবাগত রাতে জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুকের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড স্থাপনের সময় এ দুর্ঘটনা ঘটে। বিলবোর্ড লাগানোর একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।


এসময় তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের ভাষ্যমতে তার অবস্থা আশঙ্কাজনক।


আহত হোসাইন আহমদ সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদারপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad