সিলেট সফরের আগে তারেক রহমানের শ্বশুরবাড়ি পরিদর্শন করে আসলেন এম এ মালিক
Led Bottom Ad

সিলেট সফরের আগে তারেক রহমানের শ্বশুরবাড়ি পরিদর্শন করে আসলেন এম এ মালিক

প্রথম ডেস্ক

২০/০১/২০২৬ ১৪:৪৩:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে সামনে রেখে তাঁর শ্বশুরবাড়ি পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনে দলের মনোনীত প্রার্থী এম এ মালিক। মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহীমপুরে ডা. জুবাইদা রহমানের পিতা মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়িতে যান।


পরিদর্শনকালে এম এ মালিক বলেন, দীর্ঘদিন পর ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে আগমন সিলেটবাসীর জন্য আনন্দের। এ উপলক্ষে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।


তিনি আরও জানান, হযরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের কর্মসূচি শুরু হবে। আগামী ২২ জানুয়ারি সকাল ৯টায় মাদ্রাসা মাঠে তাঁকে স্বাগত জানানো হবে।


এম এ মালিক বলেন, তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের আগমন উপলক্ষে এলাকাবাসীর অংশগ্রহণে দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


এ সময় উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমানের স্বজন বাবর আলী, জাহাঙ্গীর ও নাসির উদ্দীন। এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad