বিশ্বনাথে বিয়ের ১৬ দিনের মাথায় নিভে গেল নববধূর জীবন
Led Bottom Ad

বিশ্বনাথে বিয়ের ১৬ দিনের মাথায় নিভে গেল নববধূর জীবন

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১৯/০১/২০২৬ ১২:৩৩:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে মারা গেছেন এক নববধূ। নতুন সংসারের স্বপ্ন, নতুন জীবনের শুরু—সবকিছু মুহূর্তেই শেষ হয়ে যায় রেছনা বেগমের (১৮)। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ বিলপাড় গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।


রেছনা বেগম ওই গ্রামের আব্দুল মালিকের স্ত্রী। তাঁর বাবার বাড়ি উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর গ্রামে। গত ২ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে হয় তাঁদের। বিয়ের পর কেটেছে মাত্র দুই সপ্তাহ—এই অল্প সময়েই চিরতরে থেমে গেল রেছনার জীবন।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে আব্দুল মালিক তাঁর বড় ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসার জন্য সিলেট শহরের একটি ক্লিনিকে নিয়ে যান। তখন বাড়িতে পরিবারের অন্য কেউ ছিলেন না। ঘরে ছিলেন শুধু রেছনা ও আট বছর বয়সী এক শিশু।


বিকেল সাড়ে তিনটার দিকে রান্নাঘর থেকে ভেসে আসে চিৎকার। এক প্রতিবেশী ছুটে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। দরজার পাশে ছোট একটি ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলতেই দেখা যায়—আগুনে জ্বলছেন রেছনা। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পথেই থেমে যায় তাঁর প্রাণ।


নতুন বউ হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। এলাকায়ও বিরাজ করছে স্তব্ধতা ও গভীর বেদনা।


খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad