কোম্পানীগঞ্জে আব্দুর রাজ্জাক স্মৃতি মেধা বৃত্তি প্রদান
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে আব্দুর রাজ্জাক স্মৃতি মেধা বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৮/০১/২০২৬ ১৮:০৩:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম মেধা বৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। রোববার পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই বৃত্তি ও সনদ বিতরণ করা হয়।

জানা গেছে, গত ১৫ নভেম্বর উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয় ও ৩টি মাদ্রাসার মোট ১৬৩ জন সপ্তম শ্রেণির শিক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মেধা যাচাই শেষে ৩৯ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হন। নির্বাচিতদের মধ্যে ১১ জন ট্যালেন্টপুল, ১৭ জন সাধারণ এবং ১১ জন বিশেষ বৃত্তি লাভ করেন।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ ২ হাজার ৫০০ টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ১ হাজার ৫০০ টাকা এবং বিশেষ বৃত্তিপ্রাপ্তদের ১ হাজার টাকা করে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।

মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, মরহুম আব্দুর রাজ্জাক অবিভক্ত ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও একজন প্রখ্যাত সালিশি ব্যক্তিত্ব ছিলেন। তিনি পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভূমি দাতা ও প্রতিষ্ঠাতা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার স্মৃতিকে ধারণ করে এই মেধা বৃত্তি এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুম আব্দুর রাজ্জাকের বড় ছেলে নজরুল ইসলাম বলেন, স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রথম বছরেই সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি চালু করা হয়েছে। ভবিষ্যতে অন্যান্য শ্রেণিতেও এ বৃত্তি কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পাশাপাশি রমজানে কোরআন প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, তার বাবা ছিলেন একজন শিক্ষানুরাগী মানুষ, সেই আদর্শ অনুসরণ করেই শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন।

পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃত্তি ও সনদ বিতরণ করা হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad