শাকসুতে ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের শিক্ষার্থীবান্ধব ৯ দফা ইশতেহার
Led Bottom Ad

নির্বাচনের উত্তাপে মুখর শাবিপ্রবি ক্যাম্পাস

শাকসুতে ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের শিক্ষার্থীবান্ধব ৯ দফা ইশতেহার

শাবিপ্রবি প্রতিনিধি

১৮/০১/২০২৬ ১৩:৫৫:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের গণতন্ত্রের পথে ফিরছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রায় তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া শাকসু নির্বাচনকে ঘিরে যখন পুরো ক্যাম্পাস উত্তাল, ঠিক সেই মুহূর্তেই শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিধ্বনি তুলে ধরলো স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল।


শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে শিক্ষার্থীবান্ধব ৯ দফা ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি প্রার্থী মুহয়ী শারদ। চারপাশে জড়ো হওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস, করতালি আর স্লোগানে মুহূর্তেই প্রাণ ফিরে পায় ক্যাম্পাস।


ঘোষিত ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে সুশাসন নিশ্চিত করা ও জবাবদিহিমূলক ক্যাম্পাস গঠনের ওপর। পাশাপাশি একাডেমিক উন্নয়ন ও গবেষণা বৃদ্ধির মাধ্যমে শাবিপ্রবিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, অসাম্প্রদায়িক ক্যাম্পাস গড়ে তোলা এবং ন্যায় ও সমঅধিকার প্রতিষ্ঠার কথাও স্পষ্টভাবে উঠে আসে ইশতেহারে।


এছাড়া ডিজিটাল ও স্মার্ট ক্যাম্পাস সুবিধা, উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, যাতায়াত ব্যবস্থার উন্নতি এবং সার্বিকভাবে শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয় ৯ দফার প্রতিটি দাবিতে।


সংবাদ সম্মেলনে মুহয়ী শারদ বলেন,“শাকসু শুধু একটি নির্বাচন নয়, এটি শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনার আন্দোলন। আমরা ক্ষমতার রাজনীতি নয়, সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই।”


উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকসু নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা ও পরিবর্তনের প্রবল আকাঙ্ক্ষা স্পষ্টভাবে দৃশ্যমান। ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের ইশতেহার সেই আকাঙ্ক্ষাকে আরও জোরালো করে তুলেছে বলে মনে করছেন অনেক শিক্ষার্থী।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad