সিলেটে ২০ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুচকা জব্দ, গ্রেপ্তার ১
সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধ পণ্য সরবরাহের অভিযোগে একটি ট্রাক জব্দ করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) অমিত সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন দাউদপুর বাইপাস রোড সংলগ্ন সাউথ সুরমা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি টাটা কোম্পানির ট্রাক তল্লাশি করে ১০২ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৩০ হাজার টাকা। একই সঙ্গে ৩৬টি প্লাস্টিকের বস্তায় থাকা ১ হাজার ৮০০ প্যাকেট ভারতীয় ফুচকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় মো. আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার গনকা এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, জব্দকৃত অবৈধ পণ্য ও ট্রাকের বিষয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: