সিলেট নগরের তালতলায় মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত
Led Bottom Ad

সিলেট নগরের তালতলায় মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০১/২০২৬ ১২:১০:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের তালতলা এলাকায় মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিলেট নগরের মির্জাজাঙাল এলাকার বাসিন্দা ইমন দাস (২২) এবং জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস (২৩)। দীপ্ত দাস একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তালতলা শাখা সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ২৫ থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই তরুণ গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad