‘গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টি করা রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া’
Led Bottom Ad

সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের মন্তব্য

‘গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টি করা রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া’

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০১/২০২৬ ১৮:০২:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টি করা রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া—এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

নূরজাহান বেগম বলেন, ‘‘সংবিধান, উচ্চকক্ষ বা নিম্নকক্ষ বোঝানো লাগবে না। নাগরিকদের দৈনন্দিন জীবনে গণভোটের প্রভাব বুঝিয়ে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব।’’

তিনি আরও বলেন, ‘‘যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন রোধ করতে। তাই জনগণকে যতটা সম্ভব যুক্ত করা যাবে, ততটা অশুভ ও নির্বাচন বিরোধী শক্তিকে পরাজিত করা সম্ভব হবে।’’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ছাড়াও সিলেট জেলার ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad