শাকসু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অনুমতি
Led Bottom Ad

শাকসু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অনুমতি

শাবিপ্রবি প্রতিনিধি

১৬/০১/২০২৬ ১২:৪৬:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখে আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দেয়। এতে শাকসু নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়।


এ অবস্থায় যথাসময়ে শাকসু নির্বাচন আয়োজনের দাবিতে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেয়। পরদিন নির্বাচন কমিশনের অনুমতির মধ্য দিয়ে শাকসু নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad