সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্টের অভিযোগে এয়ারপোর্ট থানায় জিডি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট করার অভিযোগে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মানবাধিকার কর্মী মোঃ দেলোয়ার হোসেন খান। জিডি নং ৬৭৩,তারিখ ১৩ জানুয়ারি ২০২৬।
জানা গেছে, তিনি বর্তমানে Human Rights Watch Trust of Bangladesh-এর কেন্দ্রীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে তিনি দেখতে পান, একটি অজ্ঞাতনামা ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত বিষয় ও ছবি ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, “ছাদিয়া বেগম” নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে একাধিকবার এসব পোস্ট করা হয়। পাশাপাশি কয়েকজন গন্যমান্য ব্যক্তিবর্গ সম্পর্কেও কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে। অভিযুক্ত ফেসবুক আইডির ব্যবহারকারীকে সনাক্ত করার জন্য চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
ভুক্তভোগীর আশঙ্কা, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিবর্গ তার নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া (ফেক) ফেসবুক আইডি তৈরি করে ছবি ও ভিডিও এডিটের মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করতে পারে এবং দেশবিরোধী বা মানহানিকর বক্তব্য প্রচার করতে পারে। এছাড়াও তার আত্মীয়-স্বজন ও ফেসবুক বন্ধুদের মেসেঞ্জারে বিভ্রান্তিকর বার্তা পাঠানোর সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনগত জটিলতা এড়াতে তিনি আপাতত মামলা না করে বিষয়টি সাধারণ ডায়েরীভুক্ত করার আবেদন করেন। এয়ারপোর্ট থানার পক্ষ থেকে বিষয়টি জিডিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: