কোম্পানীগঞ্জে ধানের শীষের পক্ষে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা
Led Bottom Ad

তারেক রহমানের সিলেট সফর সফল করতে ব্যস্ত সময় পার করলেন আরিফুল হক চৌধুরী

কোম্পানীগঞ্জে ধানের শীষের পক্ষে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৫/০১/২০২৬ ২২:৫৪:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফর সফল করা এবং সিলেট–৪ (কোম্পানীগঞ্জ–গোয়াইনঘাট–জৈন্তাপুর) আসনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে কোম্পানীগঞ্জ উপজেলায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।

পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকায় এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে কাঠালবাড়ী চৌমুহনী বাজারে গণসংযোগ ও পথসভা শেষে একে একে বাঘারপার ফিরুজ শাহ স্কুল মাঠ, নবাগী পয়েন্ট, শাহ আরেফীন বাজার, ছনবাড়ী ও ভোলাগঞ্জ বাজারে পথসভা করেন আরিফুল হক চৌধুরী। পরে তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সিকন্দর আলীর বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন।

বিকেলে নোয়াগাঙের পার ও টুকের বাজার এলাকায় গণসংযোগ শেষে ইসলামপুর ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে বিকাল ৫টায় উপজেলা সদরস্থ লাচুখাল বাজারে আয়োজিত পথসভার মাধ্যমে। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান (মনাফ হাজী)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর বহু ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের বিনিময়ে দেশে আবার ভোটের আমেজ ফিরেছে, মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে। স্বৈরাচার বিদায়ের পর জনগণের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের দল বিএনপির কোনো বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে পাড়া-মহল্লায় গিয়ে সব শ্রেণি-পেশার মানুষের কাছে ভোটের দাওয়াত পৌঁছে দিতে হবে।”

এ সময় তিনি আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন সফলে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী শাহাব উদ্দিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad