জকিগঞ্জে একের পর এক চুরি, আতঙ্কে এলাকাবাসী
Led Bottom Ad

কোনাগ্রামে রাত জেগে পাহারা

জকিগঞ্জে একের পর এক চুরি, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৫/০১/২০২৬ ২০:০১:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে। উপজেলার কেরাইয়া গ্রামে গত বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে দুই হিন্দু পরিবারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে কেরাইয়া গ্রামের কুঞ্জ লাল বিশ্বাস ও সুকদেব বিশ্বাসের বাড়ির দরজা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। কুঞ্জ লাল বিশ্বাসের বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল এবং সুকদেব বিশ্বাসের বাড়ি থেকে নগদ ৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় চোরেরা।


এর আগেও একই গ্রামের প্রবাসী শিশু রঞ্জন বিশ্বাসের বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় নগদ প্রায় ১০ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় শিশু রঞ্জন বিশ্বাস জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে।


সাম্প্রতিক চুরির ঘটনায় কুঞ্জ লাল বিশ্বাস থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে সুকদেব বিশ্বাস মামলা করবেন না বলে জানিয়েছেন।


এদিকে জকিগঞ্জের কালীগঞ্জ বাজারেও সম্প্রতি কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তার কারণে এখন বাজার রাত ১১টার মধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে। চুরির ঘটনায় আশপাশের গ্রামগুলোতেও সতর্কতা বেড়েছে। কোনাগ্রামে স্থানীয় লোকজন রাত জেগে পাহারা দিচ্ছেন।


এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘এখন পর্যন্ত সর্বশেষ চুরির ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad