সিলেটে ঝোপ থেকে ভারতীয় এয়ার পিস্তল উদ্ধার
সিলেট নগরীতে ঝোপ থেকে একটি পরিত্যক্ত ভারতীয় এয়ার পিস্তল উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
পুলিশ জানায়, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে জালালাবাদ থানার লন্ডনী রোড থেকে হাজীপাড়াগামী সড়কের পশ্চিম পাশে নূর মঞ্জিল নামের একটি বসতবাড়ির বাউন্ডারি দেয়ালের বাইরে বৈদ্যুতিক ট্রান্সমিটারসংলগ্ন ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রটি কালো-ছাই রঙের একটি পুরোনো ভারতীয় Globus এয়ার পিস্তল। পিস্তলটি সাদা রঙের পলিথিন ও কমলা রঙের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল। পরে বিধি অনুযায়ী সেটি জব্দ করা হয়।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: