সেনাবাহিনীর অভিযান
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক আটক
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। বৃহস্পতিবার ভোরে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটকের পর সেনাবাহিনীর অভিযানকারী দল আনোয়ার হোসেন মানিককে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, “সেনাবাহিনীর একটি দল বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিককে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, “সেনাবাহিনী আনোয়ার হোসেন মানিককে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।”
এদিকে, আনোয়ার হোসেন মানিকের পরিবারের সদস্যদের দাবি, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে সেনাবাহিনীর সদস্যরা সুবিদবাজার এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যান। তারা জানান, আটকের সময় পরিবারের কাউকে কারণ জানানো হয়নি।
এ রহমান
মন্তব্য করুন: