বহুল ব্যবহৃত সিলেটি ভাষা (অর্থসহ)
## ‘আইছেরে ভাই কলি কাল, ছাগিয়ে চাটে বাঘর গাল’
অর্থ : অসামঞ্জস্য ।
## ‘বাপে বেটা -গাছে গোটা, মায় ঝি-গাইয়ে ঘি’
অর্থ : বৃক্ষ অনুযায়ী ফল
## ‘আগর হাল যেবায় যায়,পরর হালও অবায় যায়’
অর্থ : ছেলে-মেয়েরা সাধারনত পিতা-মাতা কে অনুসরণ করে।
## ‘আদেখায় দেখলা, পুটিমাছে লেখলা’
অর্থ : সাধারন কাজ করে অনেক বেশি গর্ববোধ করা।
## ‘হারা রাইত কানভরি হুনলো বেটায় পুঁথি/বিয়ানে উঠি জিগায়, সোনাভান বেটা না বেটি/‘সাত খণ্ড রামায়ণ পড়ি কয়,সীতা কার বাপ’
অর্থ : আদ্যোপান্ত সবকিছু জানার পরও না জানার ভান করা।
## ‘যম, জামাই, ভাইগ্না তিন নয় আপনা/ভাইগ্না কুটুম নিমকহারাম/মামার বাড়িত ভাইগ্না বইতল।
অর্থ : বিশ্বাসের অভাব।
## ‘পাইয়া পরার ধন,বাপে পুতে করে কীর্তন’
অর্থ : পরের ধনে পোদ্দারি।
## ‘চোররে কয় চুরি করিস,গিরস্তরে কয় হজাগ থাকিস’
অর্থ : দুমুখো সাপ।
## ‘হক মাতো আহম্মক বেজার,গরম ভাতও বিলাই বেজার’/ উচিত মাতো ভাত নাই,রাস্তাবায় পথ নাই’
অর্থ : রুঢ় সত্য সব সময় তিক্তই হয়।
## ‘বালা মাইনশে চড় খায়,গাল হাতইয়া বাড়িত যায়’
অর্থ : এই ভবে ভালো মানুষের গুরুত্ব একটু কমই।
## ‘চুরোর মাউগর বড় গলা,আরও মাংগইন দুধ আর কলা’
অর্থ : চোরের মার বড় গলা।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: