সিলেট স্টেশন ক্লাব
Led Bottom Ad

সিলেট স্টেশন ক্লাব

প্রথম ডেস্ক

০৮/০৫/২০২৬ ১৩:৪৮:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট স্টেশন ক্লাব ১৮৮৬ সালের ২৫শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ আমলে সিলেটে আগত ব্রিটিশ চা-বাগান মালিক ও কর্মকর্তাদের চিত্তবিনোদনের উদ্দেশ্যে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।


১৯৪৭ সালে ব্রিটিশদের ভারত ত্যাগের পর, ১৯৪৮ সালে আমিনুর রশীদ চৌধুরীসহ সিলেটের তৎকালীন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ব্রিটিশদের কাছ থেকে ক্লাবটির দায়িত্ব বুঝে নেন।

ক্লাবটি ১৯৮৯ সালে এর গৌরবময় ১০০ বছর এবং ২০১১ সালে ১২৫ বছর পূর্তি উদযাপন করে।


২০০৬ সালের ২০শে জুলাই ক্লাবটি 'Registrar of Joint Stock Companies'-এর অধীনে একটি লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়।

সুরমা নদীর তীরে চাঁদনী ঘাটের কাছে সিলেট শহরের কেন্দ্রবিন্দুতে এই ঐতিহাসিক ক্লাবটি অবস্থিত।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad