প্রথমবারের মতো সিলেট কারাগারের কারাবন্দিরা ভোট দেবেন পোস্টাল ব্যালটে
Led Bottom Ad

প্রথমবারের মতো সিলেট কারাগারের কারাবন্দিরা ভোট দেবেন পোস্টাল ব্যালটে

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০১/২০২৬ ১৩:১৫:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীসহ কারাবন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের নির্দেশনায় সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারের প্রায় ৩০০ কারাবন্দি নির্বাচনের দিন কারাগার প্রাঙ্গণে স্থাপিত ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন।

সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এ বর্তমানে প্রায় এক হাজার ৭০০ জন বন্দি রয়েছেন। এদের মধ্যে প্রায় ৪০০ জন পোস্টাল ভোটের জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ২৫১ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। তবে বাকি আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহে জটিলতার কারণে নিবন্ধন সম্ভব হয়নি। ভোটের আগেই যদি কেউ জামিনে মুক্তি পান, তবুও তারা সাধারণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না; এর জন্য কারাগার প্রাঙ্গণে আলাদা ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ বর্তমানে ৮৮৬ জন বন্দি রয়েছেন। এ কারাগার থেকে ৪৭ জন কারাবন্দির পোস্টাল ভোটের জন্য সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার নাহিদা পারভীন জানান, “ভোটের আগে কেউ মুক্তি পেলেও পোস্টাল ভোটের জন্য তাকে কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এখানেই এসে ভোট দিতে হবে। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।”

অন্যদিকে, সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, “জাতীয় পরিচয়পত্র পাওয়া কারাবন্দিদের সবাইকে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হয়েছে। ভোটের দিন তারা কারাগার প্রাঙ্গণে স্থাপিত ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন।”

নির্বাচন কমিশন জানিয়েছে, কারাবন্দিদের পোস্টাল ভোটের মাধ্যমে ভোটদানের উদ্যোগ নির্বাচনী প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করার অংশ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad