সিলেটে প্রশাসনের অভিযানে মোবাইল কোর্টে ১৮ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

সিলেটে প্রশাসনের অভিযানে মোবাইল কোর্টে ১৮ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০১/২০২৬ ১২:৫৩:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট শহর ও জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ২টি দোকান এবং ১৬টি গাড়ির মালিককে বিভিন্ন অপরাধের দায়ে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, অভিযানটি সিলেট পরিবেশ অধিদপ্তর ও সিলেট বিআরটিএ’র সহযোগিতায় পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদালত নং-১৬, বিআরটিএ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জরিমানা হওয়া অপরাধের মধ্যে ছিল শব্দ দূষণ, বায়ু দূষণ, রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চালনা এবং দোকানের সামনে বালু ফেলে পথরোধ। এছাড়া ১টি লেগুনা ও ১টি অটোটেম্পু জব্দ করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলাদেশে প্রচলিত বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০), শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫ এবং বাংলাদেশ সড়ক পরিবহণ আইন-২০১৮ অনুযায়ী সড়কে যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা থাকলেও বাস্তবে লঙ্ঘনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আইন অনুযায়ী এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে আর্থিক জরিমানা, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।”

র‌্যাব এই ধরনের অভিযান অব্যাহত রাখার মাধ্যমে পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বারোপ করছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad