সিলেটের শাহজালাল (রহ.) মাজারের শতবর্ষী খেজুর গাছ কেটে ফেলার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত
Led Bottom Ad

সিলেটের শাহজালাল (রহ.) মাজারের শতবর্ষী খেজুর গাছ কেটে ফেলার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০১/২০২৬ ২১:৫৬:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে শতবর্ষী খেজুর গাছ কেটে ফেলার ঘটনা তদন্তে নেমেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সরেজমিনে মাজার পরিদর্শন করেন এবং ঘটনাটি সত্য প্রমাণিত হয়।

পরিদর্শনে দেখা যায়, মাজার প্রাঙ্গণে অন্তত ছয়টি খেজুর গাছ কেটে ফেলা হয়েছে। মাজার মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, বিদ্যমান মসজিদটি ভেঙে নতুন মসজিদ নির্মাণের পরিকল্পনার সময় মুসল্লিদের ইবাদতের সুবিধার্থে নিচে অস্থায়ী শেড নির্মাণ করতে গিয়ে অনুমতি ছাড়াই গাছগুলো কাটা হয়।

মাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, এটি একটি ‘অনিচ্ছাকৃত ভুল’ এবং তারা প্রয়োজনীয় নিয়ম-কানুন ও আইনি অনুমতি সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতেন না। কাটা গাছগুলো এখনও মাজার প্রাঙ্গণেই রাখা আছে।

তদন্ত কমিটির সদস্য আনোয়ারুল কাদির জানিয়েছেন, ভবিষ্যতে মাজারের কোনো গাছ কাটা যাবে না এবং সংশ্লিষ্ট সব কাজ স্থগিত রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রকৃতি ও জীবন ক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক সাদিকুর রহমান সাকী বলেন, মাজারের প্রতিটি গাছ সিলেটের ঐতিহ্য ও ইতিহাসের অংশ। উন্নয়নের নামে আইন অমান্য করে গাছ কাটা গ্রহণযোগ্য নয়। তিনি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad