অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন
কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ৩ জনকে চার মাসের কারাদণ্ড
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে আটক করে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভোরে ধলাই নদীর রোপওয়ে বাংকার ও ধলাই সেতুর নিচে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ধলাই নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মনির হোসেন (২০), মো. মিজানুর রহমান (২৫) ও মো. আব্দুর রহমান (২২)-কে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে চার মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, ধলাই নদীতে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। পরিবেশ রক্ষা ও নদী সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ রহমান
মন্তব্য করুন: