বিশ্বনাথে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
Led Bottom Ad

বিশ্বনাথে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১৩/০১/২০২৬ ১৭:৪৯:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্বনাথ পৌরশহরের জানাইয়া মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ বীরের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শ্রমজীবী ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ৩৪ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আসিফ মাহমুদ ওয়াকিল, লেফটেন্যান্ট মাহিন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুলসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।

শীতবস্ত্র বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দেশে যেকোনো ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে কেউ ভোটারদের হয়রানি বা বাধা প্রদান করলে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

শীতবস্ত্র পেয়ে উপকৃতরা সেনাবাহিনীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad