সিলেট বিভাগের চার আসনে বিদ্রোহী প্রার্থী নিয়ে অস্বস্তিতে বিএনপি
Led Bottom Ad

সিলেট বিভাগের চার আসনে বিদ্রোহী প্রার্থী নিয়ে অস্বস্তিতে বিএনপি

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০১/২০২৬ ১৫:২৬:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলায় বিএনপির স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের ঘিরে দল ও বিএনপি নেতৃত্বাধীন জোটে অস্বস্তি দেখা দিয়েছে। অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও এখনো অন্তত চারটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। এতে এসব আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন দলীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, বিদ্রোহী প্রার্থীদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে জনপ্রিয় ও দীর্ঘদিনের পরিচিত মুখ। ফলে তৃণমূল পর্যায়ে ভোট কোনদিকে যাবে—এ নিয়ে দ্বিধায় পড়েছেন বিএনপির কর্মী-সমর্থকরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের আগেই এ সংকট নিরসনের প্রত্যাশা জানিয়েছেন দল ও জোটের শীর্ষ নেতারা।

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ):

সমঝোতার অংশ হিসেবে আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ছেড়ে দিয়েছে বিএনপি। তবে জেলা বিএনপির প্রথম সহসভাপতি মামুনুর রশীদ মামুন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাঁকে বহিষ্কার করা হলেও তিনি প্রচার-প্রচারণা জোরদার করেছেন।

স্থানীয়দের মতে, ধর্মপ্রাণ ভোটার অধ্যুষিত এলাকায় মাওলানা উবায়দুল্লাহ ফারুক সুবিধাজনক অবস্থানে থাকলেও মামুনুর রশীদের দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড তাঁকে শক্ত প্রতিদ্বন্দ্বীতে পরিণত করেছে। মামুনুর রশীদ বলেন, ‘আমি নির্বাচন করব। এখন আর পেছনে ফেরার সুযোগ নেই।’

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল):

এ আসনে বিএনপির প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তাঁর বিপরীতে মনোনয়নবঞ্চিত শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সূত্র জানায়, এলাকায় শেখ সুজাতের শক্ত অবস্থান রয়েছে, যা দলীয় প্রার্থীর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মৌলভীবাজার-৪:

বিএনপির দলীয় প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। তবে শ্রীমঙ্গল পৌরসভার পাঁচবারের মেয়র ও জেলা বিএনপির সদস্য মহসিন মিয়া মধু নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না। স্থানীয়ভাবে জনপ্রিয় এই নেতা দলীয় প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন বলে মনে করছেন বিএনপি নেতারা। মহসিন মিয়া মধু বলেন, ‘জনগণের সমর্থনেই নির্বাচনে আছি।’

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর):

এ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তাঁর বিপরীতে সাবেক পৌর ও উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন অনড় অবস্থানে রয়েছেন। তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা ও সমর্থনেই প্রার্থী থাকতে হচ্ছে।’

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ বলেন, ‘আমরা হতাশ নই। অনেকেই সরে দাঁড়াবেন বলে আশা করছি। কেউ না সরলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। দলের স্বার্থে সবাই দায়িত্বশীল আচরণ করবেন বলে আমরা প্রত্যাশা করি।’

সব মিলিয়ে সিলেট বিভাগের চারটি আসনে বিদ্রোহী প্রার্থীদের সক্রিয় উপস্থিতিতে নির্বাচনী সমীকরণ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক 

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad