জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত
Led Bottom Ad

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১২/০১/২০২৬ ২১:৫২:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা পুরুষ (প্রায় ৪৫) নিহত হয়েছেন।


সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে জাফলং-সিলেট মহাসড়কের জৈন্তাপুর থানাধীন পাখিটেকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, অজ্ঞাত একটি যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির মাথা ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, তিনি হয়তো ভবঘুরে ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।


ঘটনার পরপরই তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad