জৈন্তাপুর ও কানাইঘাটে ভারতীয় গরু–মহিষসহ অবৈধ মালামাল জব্দ
Led Bottom Ad

জৈন্তাপুর ও কানাইঘাটে ভারতীয় গরু–মহিষসহ অবৈধ মালামাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১২/০১/২০২৬ ১৭:৩৪:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, সুপারি ও যানবাহনসহ প্রায় ৩১ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ১২ জানুয়ারি ভোর ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি এলাকার সোনাতনপুঞ্জিতে অভিযান চালায়। সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮১৬ কেজি ভারতীয় সুপারি ও দুটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য প্রায় ২০ লাখ ৮ হাজার টাকা।


এ ছাড়া গত ১১ জানুয়ারি পৃথক অভিযানে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় পাঁচটি ভারতীয় মহিষ ও তিনটি গরু জব্দ করা হয়। জব্দ করা এসব পশুর আনুমানিক মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা।


বিজিবি জানায়, দুটি অভিযানে জব্দ করা মালামালের মোট সিজারমূল্য প্রায় ৩০ লাখ ৬৮ হাজার টাকা।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার (পিএসসি) বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত চালানো হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad