সিলেটের স্কুলের গ্যাস বেলুন উড়ে গিয়ে পড়লো ভারতে, সাময়িক আতঙ্ক
Led Bottom Ad

সিলেটের স্কুলের গ্যাস বেলুন উড়ে গিয়ে পড়লো ভারতে, সাময়িক আতঙ্ক

প্রথম সিলেট প্রতিবেদন

১২/০১/২০২৬ ১৪:১৮:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাছড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো একটি গ্যাস বেলুন ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় গিয়ে পড়ায় সেখানে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বেলুনটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা শেষে এটি ক্ষতিকর নয় বলে নিশ্চিত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, গত শুক্রবার (৯ জানুয়ারি) ও শনিবার গিলাছড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে রশি দিয়ে একটি বড় আকৃতির গ্যাস বেলুন উড়ানো হয়। বেলুনটিতে বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখা তিনজন ব্যক্তির ছবি সংযুক্ত ছিল। একপর্যায়ে রশি ছিঁড়ে বেলুনটি আকাশে উড়ে যায়।

রোববার (১১ জানুয়ারি) ভোরে ভারতের আসাম রাজ্যের শিলচর শহরের অদূরে মাসিমপুর সুবেদারবস্তি এলাকায় বেলুনটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দা গরু-মহিষ মাঠে ছাড়তে গিয়ে বিশালাকৃতির বেলুনটি দেখতে পান। বিষয়টি তারা এলাকার ভিডিপি সম্পাদক সুমন দাসকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। পরে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) পার্থপ্রতীম দাস ঘটনাস্থলে যান। নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে বেলুনটির ভেতরের গ্যাস বের করে সেটি উদ্ধার করে এসএসপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সাংবাদিক মঞ্জুর আহমদ জানান, মাসিমপুর এলাকায় ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের কাছাড়–মিজোরাম ফ্রন্টিয়ারের সদর দপ্তর থাকায় শুরুতে বেলুনটি নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুব্রত সেন সাংবাদিকদের জানান, বেলুনটিতে তিনটি ছবি রয়েছে এবং এটি বাংলাদেশে একটি বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো হয়েছিল। এতে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি।

পুলিশের এই নিশ্চিতকরণের পর এলাকায় বিরাজমান আতঙ্ক কেটে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad