বিশ্বনাথে বড়দের বদলে শিশুরাই উদ্বোধন করলো নতুন স্কুলের
Led Bottom Ad

বিশ্বনাথে বড়দের বদলে শিশুরাই উদ্বোধন করলো নতুন স্কুলের

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১১/০১/২০২৬ ২০:৫৬:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণত বড় বড় অতিথিরা ফিতা কাটেন, কিন্তু সিলেটের বিশ্বনাথে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। একঝাঁক কোমলমতি শিশুর হাত ধরেই যাত্রা শুরু করলো নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ‘ক্যামব্রিয়ান কিডস ইন্টারন্যাশনাল’।


রোববার (১১ জানুয়ারী) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ আল-বুরাক শপিং কমপ্লেক্সে ফিতা কেটে শিশুদের ওই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করেন কোমল মতি শিশুরাই। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে শিশুদের ইংরেজি শিক্ষায় দক্ষ করতে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। তবে শুধু ইংরেজি নয়, এখানে ইসলামি ও নৈতিক শিক্ষার ওপরও সমান গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক শিক্ষক মাস্টার ইমাদ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে প্রতিষ্ঠানের শিক্ষক সাদিয়া বেগম ও স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল দুলাল আহমদ।


ক্যামব্রিয়ান কিডস ইন্টারন্যাশনাল’র চেয়ারম্যান শাহীন আহমদ রাজুর সভাপতিত্বে এবং শিক্ষক রাহিম আহমদ ও সাবিনা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য তৌফিকুর রহমান হাবিব।


সভায় বক্তারা বলেন, শিশুরা যাতে ছোট বেলা থেকে নির্ধারিত পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও শিক্ষিত হয়ে উঠে আমাদের সবাইকে সেদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ নৈতিক শিক্ষার্জন ছাড়া একজন মানুষ কখন নই প্রকৃত মানুষ হতে পারে না। আর এজন্য সবচেয়ে বেশি শ্রম দিতে হবে ও ত্যাগ করতে হবে আমাদের মায়েদেরকে। মায়ের শিক্ষার কোন বিকল্পই নেই।


এসময় অনুষ্ঠানে ক্যামব্রিয়ান কিডস ইন্টারন্যাশনাল’র ইন-চার্জ আবু তাহের নাইম, শিক্ষক মাছুমা বেগম, নিলিমা বেগম, নাজমিন বেগম, সংবাদকর্মী আফজাল হোসেনসহ শিক্ষার্থী-অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad