ওসমানীনগরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে যুবক নিহত
Led Bottom Ad

১২ জন আহত

ওসমানীনগরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১১/০১/২০২৬ ১৯:২৯:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

নিহত শাজাহান মিয়া সৌরভ (২৫) উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর তিলাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উত্তর তিলাপাড়ার বারিক উদ্দিন ও আব্দুল আজিজের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুই বছর আগে জামে মসজিদের ভূমি সংক্রান্ত বিরোধ আরও তীব্র হয়। এছাড়া দুই মাস আগে একটি জিপগাড়ির চলাচলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক ও উত্তেজনা দেখা দেয়। এর পর উভয় পক্ষ পৃথক মামলা দায়ের করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন শাজাহান মিয়া সৌরভ সিলেট শহর থেকে বাড়ি ফেরার পথে বারিক উদ্দিনের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহৃত হয় এবং একপর্যায়ে সৌরভের গলার শ্বাসনালীতে আঘাত লাগে। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। সংঘর্ষ চলাকালে পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল আলম ভূইয়া বলেন, “ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad