বিশ্বনাথে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে দুঃসাহসিক চুরি
Led Bottom Ad

বিশ্বনাথে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১১/০১/২০২৬ ১৯:১৮:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী স্টেশন বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে ভল্ট ভাঙতে ব্যর্থ হওয়ায় বড় অঙ্কের অর্থ চুরি হয়নি।

ব্যাংক সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে দুই মুখোশধারী ব্যক্তি আউটলেটের পশ্চিম পাশের একটি জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দীর্ঘ সময় ধরে ভল্ট ভাঙার চেষ্টা চালালেও সফল না হয়ে অফিসে থাকা একটি মোবাইল ফোন, একটি ট্যাব এবং ক্যাশে থাকা দেড় হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

আউটলেটের ম্যানেজার আবুল কাহার জানান, রবিবার সকালে ক্যাশিয়ার ফাহিম শাহরিয়ার রাফি জানালার গ্রিল ভাঙা অবস্থায় দেখতে পান। পরে সিসিটিভি ফুটেজ যাচাই করে চুরির বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি বলেন, ভল্ট অক্ষত থাকলেও অফিসিয়াল মোবাইল, ট্যাব ও কিছু নগদ টাকা খোয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad