শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা: সিলেটে দুইদিন সভা-সামবেশ নিষিদ্ধ ঘোষণা
Led Bottom Ad

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা: সিলেটে দুইদিন সভা-সামবেশ নিষিদ্ধ ঘোষণা

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০১/২০২৬ ১৮:০৮:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগামী মঙ্গল ও বুধবার (১৩ ও ১৪ জানুয়ারি) মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।


রবিবার (১১ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগর পুলিশের কমিশনার এক গণবিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে—আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ (আম্বরখানা হাউজিং এস্টেট),সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (জিন্দাবাজার),শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা (পাঠানটুলা),শাহজালাল জামেয়া ইসলামিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ (মীরাবাজার) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 


পরীক্ষা সময়: সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।


নিষেধাজ্ঞা অনুযায়ী, পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব থেকে শেষের ১ ঘণ্টা পর্যন্ত এসব কেন্দ্রের অন্তত ২০০ গজের মধ্যে—কোনো ধরনের মিছিল, সভা, সমাবেশ, উচ্চস্বরে শব্দ, চিৎকার, গান-বাজনা, ঢাক-ঢোল, মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার, অস্ত্র, ছোরা, লাঠি, বিস্ফোরক বা অন্য কোনো শস্ত্র বহন ও বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ—নিষিদ্ধ।


অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad