বিশ্বনাথে ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগ

বিশ্বনাথে ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১১/০১/২০২৬ ১৬:০৩:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জনপ্রতিনিধি হয়েও আইন ও নীতিমালার তোয়াক্কা না করে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বড় খুরমা গ্রামের ইউপি সদস্য ছগির আলীর বিরুদ্ধে দীর্ঘ এক যুগ ধরে অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কাটার অভিযোগ উঠেছে।

সরেজমিনে অলংকারী ইউনিয়নের খাদুয়ার হাওর এলাকায় দেখা যায়, প্রায় এক সপ্তাহ ধরে দিন-রাত ভেকু দিয়ে আবাদি জমির টপ সয়েল কেটে ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। অর্থের প্রলোভন দেখিয়ে কৃষকদের জমি কেটে পুকুরে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

মাটি বহনের সময় ট্রাক থেকে ছিটকে পড়া ধুলোয় এলাকা ধুসর হয়ে উঠেছে। এতে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। ভারী ড্রাম ট্রাক চলাচলে সরু গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পিচ্ছিল রাস্তায় দুই চাকার যানবাহন নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থী ও পথচারীরা।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য ছগির আলী বলেন, “১২-১৩ বছর ধরে মাটির ব্যবসা করছি। কখনো সমস্যা হয়নি। সরকার সুযোগ দিলে ভ্যাট-ট্যাক্স দিয়ে হলেও এই ব্যবসা চালাতে চাই।”

এ বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “অভিযান টের পেয়ে মাটি কাটায় জড়িতরা পালিয়ে যায়। কৃষিজমির উর্বর মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।”

এ রহমান

মন্তব্য করুন: