জাফলংয়ে ফেলুডারের চাকায় পিষ্ট হয় যুবক নিহত
Led Bottom Ad

জাফলংয়ে ফেলুডারের চাকায় পিষ্ট হয় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১১/০১/২০২৬ ১৪:০৬:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনকালে ফেলুডারের চাকায় পিষ্ট হয়ে পারভেজ আহমেদ (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার জাফলংয়ের জুমপাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ ছৈলাখেল অষ্টম খণ্ডের জামাল মিয়ার ছেলে।


স্থানীয়রা জানায়, ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন ফেলুডারের মাধ্যম নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দানব যন্ত্র ফেলুডারের চাকার নিচে পড়ে তিনি নিহত হন।


গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ‘প্রথম সিলেট’ কে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যালে পাঠিয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad