সিলেট নগরী থেকে ১০ হকার আটক
Led Bottom Ad

সিলেট নগরী থেকে ১০ হকার আটক

প্রথম সিলেট প্রতিবেদন

১০/০১/২০২৬ ২২:৫০:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীতে রাস্তাঘাট ও ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদের মধ্যে ১০ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সিলেট জেলা প্রশাসন, মহানগর পুলিশ ও সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও কালিঘাট এলাকায় অভিযান চালানো হয়।


আটকদের মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়, বাকি ৫ জনকে মোট ২০,৫০০ টাকা অর্থদণ্ডে ছেড়ে দেওয়া হয়। 


অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। 


নগরীতে যানজট কমাতে রাস্তাঘাট দখল করে ব্যবসা করা নিষিদ্ধ করা হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad