সিলেটে রোটারি জোন–১ এর উদ্যোগে জোনাল ইন্টার সিটি মিটিং
সিলেটে রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে জোনাল ইন্টার সিটি মিটিং ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায় রোটারি জোন–১ সিলেটের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। সভার প্রতিপাদ্য ছিল “Ethics in Vocation”, যার মাধ্যমে পেশাগত জীবনে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সেবামূলক কর্মকাণ্ডে রোটারির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
প্রোগ্রাম চেয়ারম্যান পিপি গোলাম হামিদ বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক আবিদুজ্জামান। বিশেষ বক্তা ছিলেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃকঃঅবঃ এম আতাউর রহমান পীর এবং এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর সিদ্দিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সিলেট-১ আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদির। ডি ৬৫ রিপসা টিমের এডমিন পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৫ এর সিনিয়র নেতৃবৃন্দ।
আলোচকরা বলেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনে নৈতিকতা বজায় রাখা সমাজকে টেকসই করতে সাহায্য করে। রোটারি সদস্যদের নিজ নিজ পেশায় সততা, মানবিকতা ও দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান জানানো হয়। সভায় আরও বলা হয়, সমাজ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে রোটারির ভূমিকা আরও বিস্তৃত করতে হলে ক্লাবগুলোর মধ্যে সমন্বয় ও আন্তঃনগর সহযোগিতা জোরদার করতে হবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ডি আর ডি
মন্তব্য করুন: