জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার
Led Bottom Ad

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১০/০১/২০২৬ ১৭:৪৩:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।


পুলিশ জানায়, শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিট থেকে রোববার সকাল ৮টার মধ্যে উপজেলার নয়াখেল এলাকায় সারীঘাট আগফৌদ অটোবাইক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে বারান্দায় তাঁর মৃত্যু হয়।


খবর পেয়ে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ থানায় নেওয়া হয়।


স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই ব্যক্তি গত প্রায় এক মাস ধরে জৈন্তাপুর থানাধীন বিভিন্ন বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।


এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad