সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের এপিএসের বাসায় দুদকের নোটিশ
Led Bottom Ad

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের এপিএসের বাসায় দুদকের নোটিশ

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০১/২০২৬ ২৩:৪৫:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পর এবার তাঁর ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. শহিদুল ইসলাম চৌধুরী শহীদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নগরীর রায়নগর রাজবাড়ী এলাকায় শহীদের বাসায় নোটিশটি টাঙিয়ে দেওয়া হয়। নোটিশে আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে তাঁর সম্পদের বিস্তারিত বিবরণী দাখিল করতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক রাফী মো. নাজমুস সাদাত এই আদেশ জারি করেন।

দুর্নীতি দমন কমিশন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে দুদকের একটি দল নোটিশটি টাঙিয়ে দেয়। এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর একই প্রক্রিয়ায় সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয় দুদক।

নোটিশে উল্লেখ করা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের ‘স্থির বিশ্বাস’ জন্মেছে যে মো. শহিদুল ইসলাম চৌধুরী শহীদ তার জ্ঞাত আয়ের বাইরে নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। এ অবস্থায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে নিজের এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ও বেনামে অর্জিত সব ধরনের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী নির্ধারিত ছকে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করলে কিংবা মিথ্যা বিবরণী প্রদান করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশের সঙ্গে সম্পদ বিবরণীর নির্ধারিত ফরম সংযুক্ত রয়েছে।

এ বিষয়ে দুদক সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাবেক এপিএস মো. শহিদুল ইসলাম চৌধুরী শহীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের উপপরিচালকের নির্দেশে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ টাঙানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী দাখিল না হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad