স্বপ্নের প্রবাস থেকে লাশ হয়ে ফিরলেন জকিগঞ্জের যুবক সাঈদ
ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের সোনাপুর গ্রামের মোহাম্মদ আবু সাইদ (৩৫)। কিন্তু প্রবাসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই থেমে যায় তাঁর জীবনযাত্রা। গত ১৫ ডিসেম্বর মালয়েশিয়ায় কাজ করার সময় হঠাৎ হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন পর মরদেহ দেশে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রিয় মানুষটিকে শেষবার এক নজর দেখতে সকাল থেকেই স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা ভিড় করেন তাঁর বাড়িতে। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় সোনাপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মরহুম আবু সাইদের মৃত্যুতে পরিবার-পরিজন নিঃস্বপ্রায় হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বজনরা। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: