বিশ্বনাথে ১০৬ বোতল ভারতীয় মদসহ কারবারি গ্রেফতার
Led Bottom Ad

বিশ্বনাথে ১০৬ বোতল ভারতীয় মদসহ কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

০৭/০১/২০২৬ ১৫:৩৮:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে ১০৬ বোতল ভারতীয় মদসহ এক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কয়ছর আলী (৩৫), উপজেলার সদর ইউনিয়নের গন্ধারকাপন গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে সিলেট বিজ্ঞ আদালতে সোর্পোদ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কয়ছর দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। জেল থেকে বের হওয়ার পরও তিনি ফের মাদকের বাণিজ্যে জড়ান। নিজ বসত বাড়িতে কৌশলে মাদকের বড় চালান মজুদ রেখে বিভিন্ন স্থানে সরবরাহ ও হোম ডেলিভারি করতেন।

পুলিশ অভিযান চালিয়ে তার ঘরের খাটের নিচ থেকে একাধিক বস্তা থেকে ১০৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ভদকা, হুইসকি ও এসি ব্ল্যাক জাতের মদ, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “কয়ছর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad