বুধবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না
Led Bottom Ad

বুধবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/০১/২০২৬ ১১:৫৩:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ এবং লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য আগামী বুধবার (৭ জানুয়ারি) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৫ জানুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ ও বিভাগ–২ পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিউবোর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার জানান, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা ও লাক্কাতুড়া ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না। এ সময় আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, পূর্ব পীরমহল্লা, হাউজিং স্টেট ফরিদাবাদসহ লাক্কাতুড়া ও বনশ্রী ফিডারের আওতাধীন বড়বাজার, বাদামবাগিচা, চৌকিদেখী, দারুস সালাম, শেভরন, লাক্কাতুরা চা বাগান ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক জানান, বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি রায়নগর ফিডারের আওতায় সেনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার ও খারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। এছাড়া সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি নাইওরপুল ফিডারের আওতাধীন নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপাড়, কুমারপাড়া পয়েন্ট ও শাহী ঈদগাহ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে জানিয়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad